মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

ক্ষতিগ্রস্ত অবকাঠামো

সৌদি আরবের আরও দুই বিমানবন্দরে হামলা

সৌদি আরবের আরও দুই বিমানবন্দরে হামলা
সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জাকা) এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় দুই বিমানবন্দরের অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন সামান্য আহত হয়েছেন। তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জাকা জানায়, জরুরি সেবা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। যাত্রী, বিমানবন্দরকর্মী এবং বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে সরাসরি কোনো পক্ষকে হামলার জন্য দায়ী করা হয়নি। এর আগে সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জাজান ও নাজরানসহ সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে।

হুতিরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিঘে অবস্থিত সৌদি আরামকোর একটি শোধনাগার এবং কয়েকটি সামরিক স্থাপনাতেও হামলার দাবি করেছে।

এদিকে সৌদি আরব বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে এবং হুতিদের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ানোর অভিযোগ করেছে।

#সৌদি_আরব #বিমানবন্দরে_হামলা #হুতি_বিদ্রোহী

চেকপোস্ট

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সৌদি আরবের আরও দুই বিমানবন্দরে হামলা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জাকা) এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় দুই বিমানবন্দরের অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন সামান্য আহত হয়েছেন। তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জাকা জানায়, জরুরি সেবা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। যাত্রী, বিমানবন্দরকর্মী এবং বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে সরাসরি কোনো পক্ষকে হামলার জন্য দায়ী করা হয়নি। এর আগে সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জাজান ও নাজরানসহ সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে।

হুতিরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিঘে অবস্থিত সৌদি আরামকোর একটি শোধনাগার এবং কয়েকটি সামরিক স্থাপনাতেও হামলার দাবি করেছে।

এদিকে সৌদি আরব বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে এবং হুতিদের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ানোর অভিযোগ করেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত