সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঈদ বর্জনের ঘোষণা

প্রেস ক্লাবের সামনে টানা ৫ দিন অবস্থান কর্মসূচি

ছবি: চেকপোস্ট

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটি ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ ও ‘ঈদ বর্জনের’ ঘোষণা দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব সামনে টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। রোববার সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সন্ধ্যায় শিক্ষক নেতারা সভা করে নতুন কর্মসূচির ঘোষণা দেন।

সংগঠনের সদস্য সচিব আব্দুল হান্নান হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির যে আশ্বাস দিয়েছিল, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একইসঙ্গে ঈদের দিন দাবির পক্ষে পদযাত্রারও ঘোষণা দেন তিনি।

দেশের সব মাদ্রাসায় কোরবানির ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হলেও আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো বন্ধ থাকবে।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, দেশে অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাসে ৫ হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা ৩ হাজার টাকা করে অনুদান পান। এছাড়া আরও প্রায় ৫ হাজার ৯৩২টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে, যেগুলো কোনো সরকারি অনুদান পায় না।

#এমপিও #এবতেদায়ীমাদ্রাসা #ঈদবর্জন

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

প্রেস ক্লাবের সামনে টানা ৫ দিন অবস্থান কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটি ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ ও ‘ঈদ বর্জনের’ ঘোষণা দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব সামনে টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। রোববার সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সন্ধ্যায় শিক্ষক নেতারা সভা করে নতুন কর্মসূচির ঘোষণা দেন।

সংগঠনের সদস্য সচিব আব্দুল হান্নান হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির যে আশ্বাস দিয়েছিল, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একইসঙ্গে ঈদের দিন দাবির পক্ষে পদযাত্রারও ঘোষণা দেন তিনি।

দেশের সব মাদ্রাসায় কোরবানির ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হলেও আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো বন্ধ থাকবে।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, দেশে অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাসে ৫ হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা ৩ হাজার টাকা করে অনুদান পান। এছাড়া আরও প্রায় ৫ হাজার ৯৩২টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে, যেগুলো কোনো সরকারি অনুদান পায় না।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত