কুড়িগ্রামের উলিপুর উপজেলার উত্তর দলদলিয়া মিয়া পাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার বাদী পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, চলাচলে বাধা এবং নানা ধরনের হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার কয়েকজনের সঙ্গে দীর্ঘদিনের জমি বিরোধের জেরে গত ২৪ মার্চ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশরাফুল ইসলামসহ তার পরিবারের আট সদস্য আহত হন। পরে এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলার পর থেকে অভিযুক্তরা তাদের চলাচলে বাধা সৃষ্টি করে আসছিল। এমনকি বাড়ির একমাত্র যাতায়াতের পথ সুপারি বাগান ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় পরিবারটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। এতে নারী, শিশু ও বয়স্ক সদস্যদের দুর্ভোগ চরমে পৌঁছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বন্ধ করে দেওয়া পথ উন্মুক্ত করে দেয়। ফলে অবরুদ্ধ অবস্থায় থাকা দম্পতি ও পরিবারের সদস্যরা স্বাভাবিক চলাচলের সুযোগ পান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইবনে আবু সাঈদ জানান, আদালতে মামলা চলমান থাকায় নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে টিনের বেড়া সরিয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
তবে ভুক্তভোগী পরিবারের দাবি, পথ খুলে দেওয়া হলেও তারা এখনও হুমকি ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তাই স্থায়ী নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের জমিজমা বিরোধের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত প্রশাসনিক ও আইনি উদ্যোগ না নিলে পুনরায় সংঘাতের আশঙ্কা রয়েছে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬