রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এক আসামি গ্রেপ্তার, অন্যদের ধরতে অভিযান চলছে

পুঠিয়ায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, বিএনপি-সংশ্লিষ্ট ৫ জনের বিরুদ্ধে মামলা

মো. মুরাদ নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : চেকপোস্ট

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক নারীকে (৪৬) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুঠিয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। পরে পুলিশ মো. মুরাদ (৩২) নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার ধোপাপাড়া কারিগরপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন জিউপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ফিরোজ (৩৫), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুল ইসলাম (৪০), বিএনপি কর্মী মো. বুলবুল (২৮) এবং যুবদল কর্মী মো. সুমন (৩২)। মামলায় আরও ১২–১৩ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পুঠিয়া এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন। তাঁর দুই ছেলে রয়েছে। একজন ঢাকায় কর্মরত এবং অন্যজন তাঁর সঙ্গে থাকেন।

মামলার পর শনিবার ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এজাহারে ভুক্তভোগী নারী অভিযোগ করেন, বাড়িতে ভাড়া নেওয়ার কয়েক দিনের মধ্যে বিভিন্ন ঘটনায় তাকে লক্ষ্য করে চাপ সৃষ্টি করা হয় এবং পরবর্তীতে একাধিক আসামি তাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। জিউপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ফিরোজ দাবি করেন, ঘটনাটি সম্পূর্ণভাবে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

#ধর্ষণ_মামলা #পুঠিয়া_সংবাদ #রাজশাহী_ক্রাইম

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

পুঠিয়ায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, বিএনপি-সংশ্লিষ্ট ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক নারীকে (৪৬) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুঠিয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। পরে পুলিশ মো. মুরাদ (৩২) নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার ধোপাপাড়া কারিগরপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন জিউপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ফিরোজ (৩৫), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুল ইসলাম (৪০), বিএনপি কর্মী মো. বুলবুল (২৮) এবং যুবদল কর্মী মো. সুমন (৩২)। মামলায় আরও ১২–১৩ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পুঠিয়া এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন। তাঁর দুই ছেলে রয়েছে। একজন ঢাকায় কর্মরত এবং অন্যজন তাঁর সঙ্গে থাকেন।

মামলার পর শনিবার ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এজাহারে ভুক্তভোগী নারী অভিযোগ করেন, বাড়িতে ভাড়া নেওয়ার কয়েক দিনের মধ্যে বিভিন্ন ঘটনায় তাকে লক্ষ্য করে চাপ সৃষ্টি করা হয় এবং পরবর্তীতে একাধিক আসামি তাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। জিউপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ফিরোজ দাবি করেন, ঘটনাটি সম্পূর্ণভাবে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত