ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মোট ২৯৩টি আসনের মধ্যে ১৬৭টিতে জয় নিশ্চিত করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮ আসনের অনেক বেশি।
অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মাত্র ৫৯টি আসনে জয় পেয়ে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। ফলে স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।
এ নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের আসন ভবানীপুরেও তিনি পরাজিত হয়েছেন। সেখানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রায় ১৫ হাজার ভোটে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন।
নন্দীগ্রাম আসনেও শুভেন্দু অধিকারীর দাপট দেখা গেছে। তৃণমূলের কৌশল ব্যর্থ হয়ে এখানে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি।
দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়েছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এসেছে। প্রায় ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বিজেপি।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬