শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

দিনব্যাপী আয়োজন

পরিবেশ সচেতনতায় কুবিতে আন্তর্জাতিক সামিট

ছবি: চেকপোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এ ইএলডিসি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল ইকো লিডারশিপ সামিট ২০২৬’। পরিবেশ সচেতনতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন সম্পর্কে ধারণা দেওয়া এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সোহরাব উদ্দিন, প্রাইম ব্যাংক-এর কুমিল্লা অঞ্চলের প্রধান তারিকুল হাসান এবং শিশুলাজ-এর চেয়ারম্যান ও ডিরেক্টর আজম খান।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি মোকাবিলায় তরুণদের সচেতনতা ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব জীবনে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

সামিটে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন, দলীয় কাজ, প্রেজেন্টেশন ও প্যানেল আলোচনার মাধ্যমে বৈশ্বিক উষ্ণায়ন, টেকসই উন্নয়ন ও পরিবেশ নীতি সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করেন।

ইএলডিসি ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

পরিবেশ সচেতনতায় কুবিতে আন্তর্জাতিক সামিট

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত