সোমবার, ১৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

রাজনীতিবিদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাবিপ্রবি উপাচার্যের শোক

ছবি : চেকপোস্ট

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। আজ রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য। এক শোকবার্তায় তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় উপাচার্য বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ জমির উদ্দিন সরকার ছিলেন দেশের রাজনৈতিক অঙ্গনের এক অভিজ্ঞ ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। গণতন্ত্রের বিকাশ, সাংবিধানিক চর্চা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বলে মন্তব্য করেন তিনি।

উপাচার্য আরও বলেন, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালনকালে উচ্চশিক্ষার সম্প্রসারণ ও গুণগত মানোন্নয়নে জমির উদ্দিন সরকারের অবদান ছিল অসামান্য। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সদালাপী ও সাদা মনের এই রাজনীতিবিদের প্রজ্ঞা ও রাষ্ট্রচিন্তা সবসময় সর্বমহলে প্রশংসিত হয়েছে বলে জানান উপাচার্য।

তাঁর মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও বিচক্ষণ নেতৃত্বকে হারালাম। এই প্রয়াণ জাতীয় রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি, শোকবার্তায় বলেন তিনি।

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে উপাচার্য বলেন, মহান আল্লাহ যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময় ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার শক্তি দান করেন।

#বাংলাদেশরাজনীতি #জাবিপ্রবি #জমিরউদ্দিনসরকার

চেকপোস্ট

সোমবার, ১৩ জুলাই ২০২৬

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাবিপ্রবি উপাচার্যের শোক

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। আজ রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য। এক শোকবার্তায় তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় উপাচার্য বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ জমির উদ্দিন সরকার ছিলেন দেশের রাজনৈতিক অঙ্গনের এক অভিজ্ঞ ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। গণতন্ত্রের বিকাশ, সাংবিধানিক চর্চা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বলে মন্তব্য করেন তিনি।

উপাচার্য আরও বলেন, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালনকালে উচ্চশিক্ষার সম্প্রসারণ ও গুণগত মানোন্নয়নে জমির উদ্দিন সরকারের অবদান ছিল অসামান্য। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সদালাপী ও সাদা মনের এই রাজনীতিবিদের প্রজ্ঞা ও রাষ্ট্রচিন্তা সবসময় সর্বমহলে প্রশংসিত হয়েছে বলে জানান উপাচার্য।

তাঁর মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও বিচক্ষণ নেতৃত্বকে হারালাম। এই প্রয়াণ জাতীয় রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি, শোকবার্তায় বলেন তিনি।

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে উপাচার্য বলেন, মহান আল্লাহ যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময় ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার শক্তি দান করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত