বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সীমান্তে টহল জোরদার, পাসপোর্ট আইনে মামলা

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুকে ফেরত দিল বিএসএফ

নারী ও শিশু, পতাকা বৈঠকের পর বিজিবির কাছে হস্তান্তর। ছবি : সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় শিশুসহ এক নারীকে আটক করে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২২ মে) রাতে সীমান্তের মেইন পিলার ৭৫১ সংলগ্ন ভারতের সিপাইপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পরে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিচয় ও ঠিকানা যাচাই শেষে আটক নারী ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক নারী এর আগেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে তার স্বামী অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে, স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যেই তিনি শিশুসহ সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

#বিএসএফ #পঞ্চগড়_সীমান্ত #অনুপ্রবেশ

চেকপোস্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুকে ফেরত দিল বিএসএফ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় শিশুসহ এক নারীকে আটক করে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২২ মে) রাতে সীমান্তের মেইন পিলার ৭৫১ সংলগ্ন ভারতের সিপাইপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পরে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিচয় ও ঠিকানা যাচাই শেষে আটক নারী ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক নারী এর আগেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে তার স্বামী অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে, স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যেই তিনি শিশুসহ সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত