শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুকে ফেরত দিল বিএসএফ

পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় শিশুসহ এক নারীকে আটক করে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।শুক্রবার (২২ মে) রাতে সীমান্তের মেইন পিলার ৭৫১ সংলগ্ন ভারতের সিপাইপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।পরে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিচয় ও ঠিকানা যাচাই শেষে আটক নারী ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, আটক নারী এর আগেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে তার স্বামী অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে, স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যেই তিনি শিশুসহ সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুকে ফেরত দিল বিএসএফ