প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন বিধিমালায় সংশোধন, প্রতীক যুক্ত করা হলেও ‘নৌকা’ প্রতীক স্থগিত
চেকপোস্ট নিউজ, ||
নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ সংশোধন এনে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধানে স্বতন্ত্র ও বরাদ্দযোগ্য প্রার্থীদের জন্য ১২০টি প্রতীকের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকায় ‘না’ প্রতীক যুক্ত করা হলেও ‘নৌকা’ প্রতীক স্থগিত রাখা হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি অতিরিক্ত গেজেটে এ সংশোধনের তথ্য জানানো হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালায় এ সংশোধন আনা হয়েছে। ইসির ওয়েবসাইটেও নির্বাচন পরিচালনা বিধিমালা ও বিভিন্ন সময়ের সংশোধনীর তথ্য প্রকাশিত রয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, নির্বাচন পরিচালনা বিধিমালার ৯ বিধির উপবিধি (১) প্রতিস্থাপন করা হয়েছে। এর আওতায় নির্বাচনে ব্যবহারযোগ্য প্রতীকের তালিকা চূড়ান্ত করা হয়েছে।নতুন তালিকায় ‘না’ প্রতীক যুক্ত হয়েছে। অন্যদিকে ‘নৌকা’ প্রতীক স্থগিত রাখা হয়েছে।প্রজ্ঞাপনে প্রার্থীর নির্বাচনী ব্যয় পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এখন প্রার্থীর নিজস্ব ব্যাংক হিসাবের পাশাপাশি তার নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাবের নম্বর দেওয়ার সুযোগ রাখা হয়েছে।হলফনামায় ‘অভিযুক্ত’ বলতে এমন আসামিকে বোঝানো হয়েছে, যার বিরুদ্ধে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে।এ ছাড়া প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর-সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক না রেখে ঐচ্ছিক করা হয়েছে।
ইসি সূত্রের বরাতে জানানো হয়েছে, নির্বাচন পরিচালনার প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত ও স্বচ্ছ করতে এসব সংশোধন আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত