বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অপরাধ দমনে কঠোর সামাজিক অবস্থান

নিজের লোক হলেও ছাড় নয় বাশুড়িয়ায় মাদক ও চুরি রুখতে যুব সমাজের কঠোর ঘোষণা

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামে মাদক ও চুরি প্রতিরোধে ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগ নিয়েছে স্থানীয় যুব সমাজ। এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল প্রভাব থেকে রক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

শনিবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভা ও সচেতনতামূলক কর্মসূচিতে যুব সমাজ ঘোষণা দেয়, “আজ থেকে বাশুড়িয়া গ্রামে কোনো ধরনের মাদক ব্যবসা, সেবন বা চুরি-ডাকাতি চলতে দেওয়া হবে না। অপরাধী নিজের লোক হলেও তাকে ছাড় দেওয়া হবে না।”

এই উদ্যোগের নেতৃত্ব দেন স্থানীয় যুবক তুহিন শেখ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, যুবদল সভাপতি রেজাউল, স্বেচ্ছাসেবক দল সভাপতি রইস শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন এলাকাবাসী।

বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজ ও যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তাদের মতে, ঐক্যবদ্ধ যুব সমাজ থাকলে গ্রাম থেকে মাদক, চুরি ও অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় সচেতন মহল কাজ করে আসছে। তবে যুব সমাজের এই কঠোর অবস্থান নতুন করে আশার আলো তৈরি করেছে।

কর্মসূচির শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

#টুঙ্গিপাড়া_খবর #মাদকবিরোধী_আন্দোলন #বাশুড়িয়া

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

নিজের লোক হলেও ছাড় নয় বাশুড়িয়ায় মাদক ও চুরি রুখতে যুব সমাজের কঠোর ঘোষণা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামে মাদক ও চুরি প্রতিরোধে ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগ নিয়েছে স্থানীয় যুব সমাজ। এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল প্রভাব থেকে রক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

শনিবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভা ও সচেতনতামূলক কর্মসূচিতে যুব সমাজ ঘোষণা দেয়, “আজ থেকে বাশুড়িয়া গ্রামে কোনো ধরনের মাদক ব্যবসা, সেবন বা চুরি-ডাকাতি চলতে দেওয়া হবে না। অপরাধী নিজের লোক হলেও তাকে ছাড় দেওয়া হবে না।”

এই উদ্যোগের নেতৃত্ব দেন স্থানীয় যুবক তুহিন শেখ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, যুবদল সভাপতি রেজাউল, স্বেচ্ছাসেবক দল সভাপতি রইস শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন এলাকাবাসী।

বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজ ও যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তাদের মতে, ঐক্যবদ্ধ যুব সমাজ থাকলে গ্রাম থেকে মাদক, চুরি ও অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় সচেতন মহল কাজ করে আসছে। তবে যুব সমাজের এই কঠোর অবস্থান নতুন করে আশার আলো তৈরি করেছে।

কর্মসূচির শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত