মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শীলখুরী ইউনিয়নের কাটগিরি গ্রামে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শীলখুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। এছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।তারা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবক, স্থানীয় জনগণ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। মানববন্ধন থেকে কাটগিরি গ্রামসহ শীলখুরী ইউনিয়নকে মাদকমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান