বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৫০০ মিটার বরাদ্দের কাজ শেষ না হওয়ায় জনদুর্ভোগের

নাসিরনগরে সড়ক নির্মাণ অসম্পূর্ণ, যুবদল নেতার ক্ষোভ

ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ছাতিয়াইন তিলপাড়া থেকে খান্দুরা দীঘিরপাড় পর্যন্ত এলজিইডির অধীনে সড়ক নির্মাণকাজ অসম্পূর্ণ থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও যুবদল নেতা মো. রুবেল খাঁ। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি জানান, নির্ধারিত বরাদ্দ থাকা সত্ত্বেও কিছু অংশের কাজ এখনো শেষ হয়নি, যার ফলে এলাকাবাসী ভোগান্তিতে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে এই সড়কে চলাচল আরও কঠিন হয়ে পড়ে এবং দ্রুত কাজ শেষ করা না হলে দুর্ভোগ আরও বাড়বে।

যুবদল নেতা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘদিনের এই সড়ক সমস্যার সমাধান জরুরি।

এদিকে স্থানীয়রা দ্রুত সড়ক নির্মাণ সম্পন্ন করে জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন।

#ব্রাহ্মণবাড়িয়া #নাসিরনগর #সড়ক_সমস্যা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

নাসিরনগরে সড়ক নির্মাণ অসম্পূর্ণ, যুবদল নেতার ক্ষোভ

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ছাতিয়াইন তিলপাড়া থেকে খান্দুরা দীঘিরপাড় পর্যন্ত এলজিইডির অধীনে সড়ক নির্মাণকাজ অসম্পূর্ণ থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও যুবদল নেতা মো. রুবেল খাঁ। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি জানান, নির্ধারিত বরাদ্দ থাকা সত্ত্বেও কিছু অংশের কাজ এখনো শেষ হয়নি, যার ফলে এলাকাবাসী ভোগান্তিতে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে এই সড়কে চলাচল আরও কঠিন হয়ে পড়ে এবং দ্রুত কাজ শেষ করা না হলে দুর্ভোগ আরও বাড়বে।

যুবদল নেতা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘদিনের এই সড়ক সমস্যার সমাধান জরুরি।

এদিকে স্থানীয়রা দ্রুত সড়ক নির্মাণ সম্পন্ন করে জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত