রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খেলার সময় দুর্ঘটনা

নলছিটিতে ডোবার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ছবি : চেকপোস্ট

ঝালকাঠির নলছিটি উপজেলায় পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে ১৮ মে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে উত্তর ভবানীপুর এলাকায়।

নিহত শিশুর নাম সাফওয়ান (১৮ মাস)। সে সবুজ হাওলাদারের ছেলে।

জানা যায়, শিশুটির মা মনি বেগম রান্নার কাজে ব্যস্ত থাকাকালীন সে বাড়ির পাশের ডোবার কাছে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়।

পাশের ঘরের নার্গিস বেগম বিষয়টি দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

#শিশুমৃত্যু #দুর্ঘটনা #নলছিটি

চেকপোস্ট

রোববার, ০৯ আগস্ট ২০২৬

নলছিটিতে ডোবার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটি উপজেলায় পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে ১৮ মে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে উত্তর ভবানীপুর এলাকায়।

নিহত শিশুর নাম সাফওয়ান (১৮ মাস)। সে সবুজ হাওলাদারের ছেলে।

জানা যায়, শিশুটির মা মনি বেগম রান্নার কাজে ব্যস্ত থাকাকালীন সে বাড়ির পাশের ডোবার কাছে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়।

পাশের ঘরের নার্গিস বেগম বিষয়টি দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত