সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিজ আঙিনা পরিষ্কার রাখি

নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে নলছিটি পৌর ছাত্রদলের লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

ছবি : চেকপোস্ট

ঝালকাঠির নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে নলছিটি পৌর ছাত্রদল।

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় বাজারের বিভিন্ন দোকানপাট, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও পৌর ছাত্রদল নেতা রাকিব গাজীর নেতৃত্বে পরিচালিত কর্মসূচিতে ডেঙ্গুর লক্ষণ, এডিস মশার বংশবিস্তার রোধ এবং আশপাশ পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় বাসাবাড়ি ও দোকানের আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, পুরোনো টায়ার ও ডাবের খোসাসহ পানি জমতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন নেতাকর্মীরা।

রাকিব গাজী বলেন, “ডেঙ্গু একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোরও এগিয়ে আসা উচিত। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা সাধারণ মানুষকে সচেতন করতে এ কর্মসূচি পালন করছি।”

কর্মসূচিতে নলছিটি পৌর ছাত্রদল ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান।

#জনসচেতনতা #ডেঙ্গুপ্রতিরোধ #নলছিটি

চেকপোস্ট

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে নলছিটি পৌর ছাত্রদলের লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে নলছিটি পৌর ছাত্রদল।

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় বাজারের বিভিন্ন দোকানপাট, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও পৌর ছাত্রদল নেতা রাকিব গাজীর নেতৃত্বে পরিচালিত কর্মসূচিতে ডেঙ্গুর লক্ষণ, এডিস মশার বংশবিস্তার রোধ এবং আশপাশ পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় বাসাবাড়ি ও দোকানের আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, পুরোনো টায়ার ও ডাবের খোসাসহ পানি জমতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন নেতাকর্মীরা।

রাকিব গাজী বলেন, “ডেঙ্গু একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোরও এগিয়ে আসা উচিত। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা সাধারণ মানুষকে সচেতন করতে এ কর্মসূচি পালন করছি।”

কর্মসূচিতে নলছিটি পৌর ছাত্রদল ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত