বুধবার, ২৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

টায়ারে আগুন, শহরে যান চলাচল বন্ধ

নতুন কমিটি বাতিলের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ, মহাসড়ক অবরুদ্ধ

ছবি: চেকপোস্ট

রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শহরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। বিতর্কিত কমিটির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (৩ মে) সকাল ১১টার দিকে রাঙামাটি পৌরসভা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি বনরুপা পেট্রোল পাম্পসহ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।

পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নবগঠিত কমিটিতে বিবাহিত, অছাত্র এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনের নীতির পরিপন্থী। তারা দ্রুত এই কমিটি বাতিল করে গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের দাবি জানান।

এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল চাঁদা লাগলে চাঁদা নে, নাসির তুই নতুন কমিটি দে এবং আইফোন লাগলে আইফোন নে, নাসির তুই নতুন কমিটি দে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো জেলা ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

Image

#ছাত্রদল #রাঙামাটি_সংবাদ #রাজনৈতিকবিক্ষোভ

চেকপোস্ট

বুধবার, ২৭ মে ২০২৬

নতুন কমিটি বাতিলের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ, মহাসড়ক অবরুদ্ধ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শহরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। বিতর্কিত কমিটির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (৩ মে) সকাল ১১টার দিকে রাঙামাটি পৌরসভা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি বনরুপা পেট্রোল পাম্পসহ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।

পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নবগঠিত কমিটিতে বিবাহিত, অছাত্র এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনের নীতির পরিপন্থী। তারা দ্রুত এই কমিটি বাতিল করে গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের দাবি জানান।

এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল চাঁদা লাগলে চাঁদা নে, নাসির তুই নতুন কমিটি দে এবং আইফোন লাগলে আইফোন নে, নাসির তুই নতুন কমিটি দে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো জেলা ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত