শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শেষ দিনে উপস্থিত থাকবেন শীর্ষ অতিথিরা

নজরুল জন্মজয়ন্তী ঘিরে ত্রিশালে মহাপ্রস্তুতি, ৫ দিনের বর্ণাঢ্য আয়োজন ঘোষণা!

ছবি: চেকপোস্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে ত্রিশাল উপজেলা উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন। সভায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ২১ থেকে ২৫ মে পর্যন্ত মোট ৫ দিনব্যাপী জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন করা হবে। শেষ দিন ২৫ মে বিশেষ অনুষ্ঠানে শীর্ষ অতিথিদের উপস্থিতি নিশ্চিত করার প্রস্তুতি চলছে।

এ সময় বক্তারা বলেন, ত্রিশালকে কেন্দ্র করে নজরুলের স্মৃতি ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি ত্রিশালকে “নজরুল সিটি” হিসেবে গড়ে তোলার প্রস্তাবও আলোচনায় উঠে আসে।

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নজরুল জন্মজয়ন্তী ঘিরে ত্রিশালে মহাপ্রস্তুতি, ৫ দিনের বর্ণাঢ্য আয়োজন ঘোষণা!

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে ত্রিশাল উপজেলা উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন। সভায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ২১ থেকে ২৫ মে পর্যন্ত মোট ৫ দিনব্যাপী জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন করা হবে। শেষ দিন ২৫ মে বিশেষ অনুষ্ঠানে শীর্ষ অতিথিদের উপস্থিতি নিশ্চিত করার প্রস্তুতি চলছে।

এ সময় বক্তারা বলেন, ত্রিশালকে কেন্দ্র করে নজরুলের স্মৃতি ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি ত্রিশালকে “নজরুল সিটি” হিসেবে গড়ে তোলার প্রস্তাবও আলোচনায় উঠে আসে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত