নওগাঁর ধামইরহাট থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ট্যাফেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার নওগাঁর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ধামইরহাট থানাধীন ধামইরহাট পৌরসভার ঘুগসিব্রীজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ পিস ট্যাফেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম শ্রী রাজেন প্রসাদ (৪৭)। তিনি জগন্নাথ প্রসাদের পুত্র এবং নওগাঁ জেলার ধামইরহাট থানার চকযদু গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬