আসন্ন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও মরিয়ম বেগম মৌসুমী চৌধুরী বলেছেন, তিনি বড় বড় প্রতিশ্রুতির বদলে উপজেলা বাসীর দৈনন্দিন জীবনের মৌলিক সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধানে কাজ করতে চান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি তাদের সড়কের বেহাল অবস্থা, মশা ও ময়লা সমস্যা এবং অন্যান্য নাগরিক ভোগান্তি কাছ থেকে দেখেছেন। এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন তিনি।
মৌসুমী চৌধুরী বলেন, আমি কথার চেয়ে কাজে বিশ্বাসী। জনগণের আস্থা অর্জন করে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ধামইরহাট উপজেলা গড়ে তোলাই আমার লক্ষ্য।
স্থানীয়দের মতে, একজন সমাজসেবক হিসেবে তিনি ইতোমধ্যে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের কাছে আস্থার জায়গা তৈরি করেছেন।
তিনি আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬