শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

নতুন কুঁড়ি স্পোর্টসে শিশুদের বড় স্বপ্ন দেখালেন

দেশ গড়ার দায়িত্ব নিতে প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ক্ষুদে শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে অভিহিত করে তাদের পড়াশোনা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “তোমরা যারা গ্যালারিতে বসে আছো, তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বেসেডর হবে। তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে। কারণ, তোমরাই ভবিষ্যৎ।”

শিশু-কিশোরদের উদ্দেশে তিনি আরও বলেন, পড়াশোনা ও খেলাধুলার সমন্বয়ের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে, যাতে ভবিষ্যতে তারা বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে।

তিনি বলেন, “এই বাংলাদেশ একসময় পরাধীন ছিল। আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছেন। এরপরও নানা চ্যালেঞ্জ এসেছে। তবে দেশের মানুষ সবসময় এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিয়েছে।”

প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে বলেন, “তোমরা স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরবে।”

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সূচনা প্রসঙ্গে তিনি জানান, কয়েক বছর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-এর সঙ্গে আলোচনার মাধ্যমে এ উদ্যোগের পরিকল্পনা শুরু হয়।

সরকারের পক্ষ থেকে শিশু-কিশোরদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, “তোমরা যে যা হতে চাও—ডাক্তার, ইঞ্জিনিয়ার, খেলোয়াড় বা শিল্পী—সরকার তোমাদের সেই সুযোগ তৈরি করে দেবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে প্রধানমন্ত্রী অনলাইনে সারা দেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করেন।

#তারেক_রহমান #তরুণ_প্রজন্ম #নতুন_কুঁড়ি_স্পোর্টস

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

দেশ গড়ার দায়িত্ব নিতে প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ক্ষুদে শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে অভিহিত করে তাদের পড়াশোনা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “তোমরা যারা গ্যালারিতে বসে আছো, তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বেসেডর হবে। তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে। কারণ, তোমরাই ভবিষ্যৎ।”

শিশু-কিশোরদের উদ্দেশে তিনি আরও বলেন, পড়াশোনা ও খেলাধুলার সমন্বয়ের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে, যাতে ভবিষ্যতে তারা বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে।

তিনি বলেন, “এই বাংলাদেশ একসময় পরাধীন ছিল। আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছেন। এরপরও নানা চ্যালেঞ্জ এসেছে। তবে দেশের মানুষ সবসময় এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিয়েছে।”

প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে বলেন, “তোমরা স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরবে।”

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সূচনা প্রসঙ্গে তিনি জানান, কয়েক বছর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-এর সঙ্গে আলোচনার মাধ্যমে এ উদ্যোগের পরিকল্পনা শুরু হয়।

সরকারের পক্ষ থেকে শিশু-কিশোরদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, “তোমরা যে যা হতে চাও—ডাক্তার, ইঞ্জিনিয়ার, খেলোয়াড় বা শিল্পী—সরকার তোমাদের সেই সুযোগ তৈরি করে দেবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে প্রধানমন্ত্রী অনলাইনে সারা দেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত