রোববার, ১২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শ্রমিক নির্যাতন বন্ধ ও ব্যবস্থা নেওয়ার দাবি

সৈয়দপুরে মহাসড়ক অবরোধে পরিবহন শ্রমিকদের নির্যাতন ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

ছবি : চেকপোস্ট

অবৈধ কমিটি গঠন, চাঁদাবাজি এবং পরিবহন শ্রমিকদের নির্যাতনের অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন পরিবহন শ্রমিকরা। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করা হয়।

নীলফামারী জেলা বাস-ট্রাক-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২২০)-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক পরিবহন শ্রমিক অংশ নেন। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। প্রায় এক ঘণ্টা পর মানববন্ধন শেষ হলে সড়ক থেকে সরে যান শ্রমিকরা এবং যান চলাচল স্বাভাবিক হয়।

নীলফামারী জেলা বাস-ট্রাক-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন এবং দপ্তর সম্পাদক আব্দুল গণি ইসরাইলসহ অন্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অশ্রমিকদের নিয়ে নীলফামারী জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৩৪৪৬) নামে একটি অবৈধ সংগঠন গঠন করা হয়েছে। তাদের দাবি, সংগঠনটি বিভিন্ন বাস কাউন্টার, স্ট্যান্ড ও রুটে জোরপূর্বক চাঁদা আদায় করছে। পাশাপাশি অনুমোদন ছাড়াই বিভিন্ন উপজেলায় উপ-কমিটি গঠন করে শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে।

তাদের অভিযোগ, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে শ্রমিকদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে।

বক্তারা আরও জানান, এ বিষয়ে শ্রম পরিচালক, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সর্বশেষ গত ৩০ মার্চ, ১৭ মে ও ৭ জুলাই পৃথক অভিযোগ জমা দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি, এমনকি সড়ক অবরোধ করে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করার মতো কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

Image

#মানববন্ধন #সৈয়দপুর #পরিবহনশ্রমিক

চেকপোস্ট

রোববার, ১২ জুলাই ২০২৬

সৈয়দপুরে মহাসড়ক অবরোধে পরিবহন শ্রমিকদের নির্যাতন ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত