সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

১২ লাখ টাকায় বিক্রির আলোচনা

ডুমুরিয়ায় ‘রাজা মানিক’ দেখতে জনতার ঢল, ৪০ মন ওজনের ষাঁড় ঘিরে হইচই

ছবি : চেকপোস্ট

ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে বিশাল আকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘রাজা মানিক’কে ঘিরে প্রতিদিনই তৈরি হচ্ছে ছোটখাটো মেলা পরিবেশ। প্রায় ৪০ মন ওজনের এই গরুটি দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় করছেন শত শত দর্শনার্থী ও ক্রেতা।

স্থানীয় খামারি মিনু সাহা জানান, পাঁচ বছর ধরে নিজের সন্তানের মতো করে গরুটিকে লালন-পালন করছেন তিনি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কুড়ির ভাত, ভুট্টার গুড়ো, গমের ভুসি ও খড় খাইয়ে বড় করা হয়েছে ‘রাজা মানিক’-কে।

দর্শনার্থীদের সবচেয়ে বেশি বিস্মিত করছে গরুটির আচরণ। মালিক ডাক দিলে গরুটি দাঁত বের করে দেয় এমন দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন মানুষ। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করছেন, কেউ আবার কাছে গিয়ে গরুটিকে ছুঁয়ে দেখছেন।

খামারির দাবি, গরুটির ওজন প্রায় ৪০ থেকে ৪৫ মন এবং উচ্চতা প্রায় ৭ ফুট। প্রতিদিন এর পেছনে প্রায় ৮০০–৯০০ টাকা খরচ হয়।

তিনি আরও জানান, গত কোরবানির ঈদে ১২ লাখ টাকায় বিক্রির প্রস্তাব পেলেও শেষ মুহূর্তে তা হয়নি। এবারও ১২ লাখ টাকার নিচে বিক্রি করবেন না বলে জানিয়েছেন তিনি, যদিও বর্তমানে ১৪ লাখ টাকা দাম হাঁকা হয়েছে।

স্থানীয়দের মতে, ঈদুল আজহা সামনে রেখে ‘রাজা মানিক’ এখন এলাকার অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে। শুধু কোরবানির পশু নয়, এটি এখন একটি আলোচিত সামাজিক আগ্রহের কেন্দ্রও।

#ডুমুরিয়া #কোরবানির_গরু #রাজা_মানিক

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

ডুমুরিয়ায় ‘রাজা মানিক’ দেখতে জনতার ঢল, ৪০ মন ওজনের ষাঁড় ঘিরে হইচই

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে বিশাল আকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘রাজা মানিক’কে ঘিরে প্রতিদিনই তৈরি হচ্ছে ছোটখাটো মেলা পরিবেশ। প্রায় ৪০ মন ওজনের এই গরুটি দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় করছেন শত শত দর্শনার্থী ও ক্রেতা।

স্থানীয় খামারি মিনু সাহা জানান, পাঁচ বছর ধরে নিজের সন্তানের মতো করে গরুটিকে লালন-পালন করছেন তিনি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কুড়ির ভাত, ভুট্টার গুড়ো, গমের ভুসি ও খড় খাইয়ে বড় করা হয়েছে ‘রাজা মানিক’-কে।

দর্শনার্থীদের সবচেয়ে বেশি বিস্মিত করছে গরুটির আচরণ। মালিক ডাক দিলে গরুটি দাঁত বের করে দেয় এমন দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন মানুষ। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করছেন, কেউ আবার কাছে গিয়ে গরুটিকে ছুঁয়ে দেখছেন।

খামারির দাবি, গরুটির ওজন প্রায় ৪০ থেকে ৪৫ মন এবং উচ্চতা প্রায় ৭ ফুট। প্রতিদিন এর পেছনে প্রায় ৮০০–৯০০ টাকা খরচ হয়।

তিনি আরও জানান, গত কোরবানির ঈদে ১২ লাখ টাকায় বিক্রির প্রস্তাব পেলেও শেষ মুহূর্তে তা হয়নি। এবারও ১২ লাখ টাকার নিচে বিক্রি করবেন না বলে জানিয়েছেন তিনি, যদিও বর্তমানে ১৪ লাখ টাকা দাম হাঁকা হয়েছে।

স্থানীয়দের মতে, ঈদুল আজহা সামনে রেখে ‘রাজা মানিক’ এখন এলাকার অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে। শুধু কোরবানির পশু নয়, এটি এখন একটি আলোচিত সামাজিক আগ্রহের কেন্দ্রও।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত