বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দাবি না মানলে সড়ক অবরোধের সতর্কতা

টোল ইস্যুতে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ, কঠোর কর্মসূচির ঘোষণা

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু এর টোল আদায় বন্ধের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় জেলা শহরের রেহাইচরে সেতুসংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি।

মানববন্ধনে পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, পরিবহন মালিক, শিক্ষক শিক্ষার্থী, আইনজীবী, দলিল লেখকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ১৯৯৩ সালে সেতুটি উদ্বোধনের পর থেকে টানা ৩৩ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। বহুবার দাবি জানানো হলেও সরকার তা উপেক্ষা করছে। এ বিষয়ে একাধিকবার স্মারকলিপি ও আন্দোলন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

তারা আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সংসদে টোল বন্ধের দাবি তুললেও তা বাস্তবায়িত হয়নি।

দাবি পূরণ না হলে আগামী বছর থেকে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, মোস্তাফিজুর রহমান, রাইহানুল ইসলাম লুনা, ইকবাল হোসেন, শফিক এনায়েতুল্লাহ, আলমগীর কবির, সাইদুর রহমান, নাজমুল হাসান মনিসহ অন্যরা।

#চাঁপাইনবাবগঞ্জ #জাহাঙ্গীরসেতু #টোলবিরোধীআন্দোলন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

টোল ইস্যুতে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ, কঠোর কর্মসূচির ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু এর টোল আদায় বন্ধের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় জেলা শহরের রেহাইচরে সেতুসংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি।

মানববন্ধনে পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, পরিবহন মালিক, শিক্ষক শিক্ষার্থী, আইনজীবী, দলিল লেখকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ১৯৯৩ সালে সেতুটি উদ্বোধনের পর থেকে টানা ৩৩ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। বহুবার দাবি জানানো হলেও সরকার তা উপেক্ষা করছে। এ বিষয়ে একাধিকবার স্মারকলিপি ও আন্দোলন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

তারা আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সংসদে টোল বন্ধের দাবি তুললেও তা বাস্তবায়িত হয়নি।

দাবি পূরণ না হলে আগামী বছর থেকে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, মোস্তাফিজুর রহমান, রাইহানুল ইসলাম লুনা, ইকবাল হোসেন, শফিক এনায়েতুল্লাহ, আলমগীর কবির, সাইদুর রহমান, নাজমুল হাসান মনিসহ অন্যরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত