খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড শর্টগানের গুলিসহ জনি (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। অভিযান পরিচালনাকারী দলের দাবি, গ্রেফতার জনি আশিক বাহিনীর শুটার হিসেবে পরিচিত।
রোববার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় জনিকে গ্রেফতার করা হয়।
অভিযানে তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য রয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি-৬।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬