বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে টোল ফ্রি দাবিতে সড়ক ভবন ঘেরাও

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতু স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।সোমবার (১৮ মে) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি-র ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।দীর্ঘদিন ধরে সেতুটিতে টোল আদায়কে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে বলে আন্দোলনকারীরা জানান।কর্মসূচিতে অংশ নেন মোঃ তরিকুল আলম মোল্লা, মোঃ সাইদুর রহমান, এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ, মোঃ আসগার আলীসহ আরও অনেকে।আন্দোলনকারীরা মহানন্দা সেতুর পাশের সড়ক ভবনের সামনে অবস্থান নিয়ে টোল আদায় বন্ধের দাবিতে স্লোগান ও প্রতিবাদ জানান।তারা বলেন, জনস্বার্থে দ্রুত টোল ব্যবস্থা বাতিল করতে হবে, না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে টোল ফ্রি দাবিতে সড়ক ভবন ঘেরাও