ঝালকাঠিতে শহীদ জিয়া স্মৃতি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কমলিকান্ত নবীন চন্দ্র মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
‘যুক্তির মঞ্চে তারুণ্যের দেশ, আমাদের চেতনায় সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার আটটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
কমল স্মৃতি সংঘের সভাপতি সাইদুর রহমান তন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাউদ্দিন, ঝালকাঠি সরকারি কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষক মো. শাহীন, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান এবং বিএম কলেজ ডিবেট ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরে। প্রাণবন্ত এ আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, জ্ঞানচর্চা ও দেশপ্রেমের চেতনা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬