শনিবার, ০৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী

টুঙ্গিপাড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, '৯৯৯' এ কল পেয়ে আটক ১

অভিযুক্ত জাকির হোসেন। ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন সেখ (৫৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

ভুক্তভোগী শিশু নূরজাহান (৮) স্থানীয় চরগোপালপুর ছবুরুননেসা কওমিয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সে ওই এলাকার আলাল সেখ ও মনিরা বেগম দম্পতির সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জাকির হোসেন সেখ শিশু নূরজাহানকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত জাকির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "৯৯৯ থেকে তথ্য পেয়ে আমরা দ্রুত পদক্ষেপ নিই এবং আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে আসি। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

#ধর্ষণচেষ্টা #'৯৯৯'একলপেয়েআটক ১ #অভিযুক্তজাকিরহোসেন

চেকপোস্ট

শনিবার, ০৪ জুলাই ২০২৬

টুঙ্গিপাড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, '৯৯৯' এ কল পেয়ে আটক ১

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন সেখ (৫৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

ভুক্তভোগী শিশু নূরজাহান (৮) স্থানীয় চরগোপালপুর ছবুরুননেসা কওমিয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সে ওই এলাকার আলাল সেখ ও মনিরা বেগম দম্পতির সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জাকির হোসেন সেখ শিশু নূরজাহানকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত জাকির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "৯৯৯ থেকে তথ্য পেয়ে আমরা দ্রুত পদক্ষেপ নিই এবং আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে আসি। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত