টুঙ্গিপাড়া উপজেলায় এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে ঢাকা–পিরোজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় ৩০ মিনিট সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের পরীক্ষাকেন্দ্র খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়ে আসছে, যেখানে পরীক্ষার সময় অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হতে হয় বলে তারা দাবি করেন। তাই তারা সরকারি প্রতিষ্ঠানে কেন্দ্র স্থানান্তরের দাবি জানান।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আইয়ুব আলী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কলেজ অধ্যক্ষও সেখানে উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং শিক্ষার্থীদের উদ্বেগ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
টুঙ্গিপাড়া থানার ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬