শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

রাজু ভাস্কর্যে হঠাৎ সমাবেশ

টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ ঘটনায় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) সকাল ৬টার দিকে রাজু ভাস্কর্য-এর পাদদেশে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন ফারহান তানভীর নাসিফ (১৯-২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসের চালক রুবেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো রঙের হাইএস মাইক্রোবাসে করে এলাকা ত্যাগ করে।

এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস মাইক্রোবাসের চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, “রাজু ভাস্কর্য এলাকায় ঝটিকা মিছিলের সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

#ঢাবি #ছাত্রলীগ #টিএসসি

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ ঘটনায় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) সকাল ৬টার দিকে রাজু ভাস্কর্য-এর পাদদেশে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন ফারহান তানভীর নাসিফ (১৯-২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসের চালক রুবেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো রঙের হাইএস মাইক্রোবাসে করে এলাকা ত্যাগ করে।

এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস মাইক্রোবাসের চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, “রাজু ভাস্কর্য এলাকায় ঝটিকা মিছিলের সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত