শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ ঘটনায় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ।শনিবার (২ মে) সকাল ৬টার দিকে রাজু ভাস্কর্য-এর পাদদেশে এ ঘটনা ঘটে।আটকরা হলেন ফারহান তানভীর নাসিফ (১৯-২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসের চালক রুবেল।প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো রঙের হাইএস মাইক্রোবাসে করে এলাকা ত্যাগ করে।এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস মাইক্রোবাসের চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, “রাজু ভাস্কর্য এলাকায় ঝটিকা মিছিলের সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২