বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

স্বাক্ষর থাকায় বেড়েছে ঐতিহাসিক মূল্য

টাইটানিক বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে রেকর্ড দামে বিক্রি

ছবি: সংগৃহীত

আরএমএস টাইটানিকের ডুবি থেকে বেঁচে ফেরা এক যাত্রীর লাইফ জ্যাকেট যুক্তরাজ্যের একটি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে।

নিলাম সংস্থার তথ্য অনুযায়ী, বিরল এই লাইফ জ্যাকেটটি ৯ লাখ ৪ হাজার ৫০০ মার্কিন ডলারে (প্রায় ২৫ কোটি টাকার বেশি) বিক্রি হয়। অথচ এর প্রাথমিক মূল্য ধরা হয়েছিল ৩ লাখ ৩৯ হাজার থেকে ৪ লাখ ৭৪ হাজার ডলারের মধ্যে।

লাইফ জ্যাকেটটি ছিল টাইটানিকের প্রথম শ্রেণির যাত্রী লরা মেবেল-এর। তিনি দুর্ঘটনার সময় লাইফবোট নম্বর ১–এ করে প্রাণে বেঁচে যান। জ্যাকেটটিতে তার পাশাপাশি আরও কয়েকজন জীবিত উদ্ধার হওয়া যাত্রীর স্বাক্ষর রয়েছে, যা এর ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, ১৯১২ সালের এপ্রিল মাসে RMS Titanic যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে প্রথম যাত্রার সময় আটলান্টিক মহাসাগরে একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় ১,৫০০-এর বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় ৭০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল।

#টাইটানিক #নিলাম #ইতিহাস

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

টাইটানিক বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে রেকর্ড দামে বিক্রি

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

আরএমএস টাইটানিকের ডুবি থেকে বেঁচে ফেরা এক যাত্রীর লাইফ জ্যাকেট যুক্তরাজ্যের একটি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে।

নিলাম সংস্থার তথ্য অনুযায়ী, বিরল এই লাইফ জ্যাকেটটি ৯ লাখ ৪ হাজার ৫০০ মার্কিন ডলারে (প্রায় ২৫ কোটি টাকার বেশি) বিক্রি হয়। অথচ এর প্রাথমিক মূল্য ধরা হয়েছিল ৩ লাখ ৩৯ হাজার থেকে ৪ লাখ ৭৪ হাজার ডলারের মধ্যে।

লাইফ জ্যাকেটটি ছিল টাইটানিকের প্রথম শ্রেণির যাত্রী লরা মেবেল-এর। তিনি দুর্ঘটনার সময় লাইফবোট নম্বর ১–এ করে প্রাণে বেঁচে যান। জ্যাকেটটিতে তার পাশাপাশি আরও কয়েকজন জীবিত উদ্ধার হওয়া যাত্রীর স্বাক্ষর রয়েছে, যা এর ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, ১৯১২ সালের এপ্রিল মাসে RMS Titanic যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে প্রথম যাত্রার সময় আটলান্টিক মহাসাগরে একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় ১,৫০০-এর বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় ৭০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত