বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুই দাঁত ভেঙে হাসপাতালে ভর্তি

ঝালকাঠিতে অধ্যক্ষের ঘুষিতে দাঁত ভাঙল কম্পিউটার অপারেটরের

ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে অবস্থিত প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ-এ অধ্যক্ষের মারধরে এক কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার ১৮ মে বেলা ১১টার দিকে কলেজের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, কলেজটির অধ্যক্ষ মো. হাফিজুর রহমান কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামানকে কক্ষে ডেকে নিয়ে মারধর করেন। এতে তার দুইটি দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।

ভুক্তভোগীর দাবি, গত কোরবানির ঈদের পর অধ্যক্ষ তার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। পরে বিষয়টি কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে জানাজানি হলে অধ্যক্ষ ক্ষুব্ধ হন। সোমবার সকালে ওই টাকা ধার নেওয়ার প্রসঙ্গ তুলতেই উত্তেজিত হয়ে তাকে ঘুষি মারেন অধ্যক্ষ।

আহত ওয়াহিদুজ্জামানকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

অভিযুক্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। এটা আমার ভুল হয়েছে।’ তবে বিষয়টি কলেজ পরিচালনা কমিটির সভাপতি দেখবেন বলেও জানান তিনি।

এদিকে নলছিটি থানা জানিয়েছে, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#ঝালকাঠি #অধ্যক্ষ_কাণ্ড #ভাইরাল_সংবাদ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ঝালকাঠিতে অধ্যক্ষের ঘুষিতে দাঁত ভাঙল কম্পিউটার অপারেটরের

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে অবস্থিত প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ-এ অধ্যক্ষের মারধরে এক কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার ১৮ মে বেলা ১১টার দিকে কলেজের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, কলেজটির অধ্যক্ষ মো. হাফিজুর রহমান কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামানকে কক্ষে ডেকে নিয়ে মারধর করেন। এতে তার দুইটি দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।

ভুক্তভোগীর দাবি, গত কোরবানির ঈদের পর অধ্যক্ষ তার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। পরে বিষয়টি কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে জানাজানি হলে অধ্যক্ষ ক্ষুব্ধ হন। সোমবার সকালে ওই টাকা ধার নেওয়ার প্রসঙ্গ তুলতেই উত্তেজিত হয়ে তাকে ঘুষি মারেন অধ্যক্ষ।

আহত ওয়াহিদুজ্জামানকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

অভিযুক্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। এটা আমার ভুল হয়েছে।’ তবে বিষয়টি কলেজ পরিচালনা কমিটির সভাপতি দেখবেন বলেও জানান তিনি।

এদিকে নলছিটি থানা জানিয়েছে, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত