বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ব্র্যাকের আয়োজনে লাভজনক খামার কর্মশালা

জামালগঞ্জে গাভী পালন প্রশিক্ষণ, খামারিদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা-এর সাচনা বাজারের রংধনু রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণে এলাকার ৩০ জন খামারি অংশগ্রহণ করেন। খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি ও আয় বাড়ানোর লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মিনহাজুল ইসলাম (ইউএনও, ডিভিএম,  জামালগঞ্জ, সুনামগঞ্জ)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আক্তারুজ্জামান, এরিয়া সেলস ম্যানেজার হামিদুল হক এবং এআইএসপি মো. আলাউদ্দিন।

প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যা সমাধান ও উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়েও পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অংশগ্রহণকারী খামারিরা প্রশিক্ষণকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেন এবং আয় বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

#জামালগঞ্জ #খামারপ্রশিক্ষণ #গাভীপালন

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

জামালগঞ্জে গাভী পালন প্রশিক্ষণ, খামারিদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা-এর সাচনা বাজারের রংধনু রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণে এলাকার ৩০ জন খামারি অংশগ্রহণ করেন। খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি ও আয় বাড়ানোর লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মিনহাজুল ইসলাম (ইউএনও, ডিভিএম,  জামালগঞ্জ, সুনামগঞ্জ)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আক্তারুজ্জামান, এরিয়া সেলস ম্যানেজার হামিদুল হক এবং এআইএসপি মো. আলাউদ্দিন।

প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যা সমাধান ও উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়েও পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অংশগ্রহণকারী খামারিরা প্রশিক্ষণকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেন এবং আয় বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত