যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, তদন্ত কমিটির দাবির পরিপ্রেক্ষিতে তদন্তের সময় আগামী রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দীর্ঘদিনের কোনো চক্র জড়িত কি না, তা আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত চলছে
আমিনুল হক বলেন, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলেও তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।
তিনি আরও জানান, প্রশ্নফাঁসের সঙ্গে দীর্ঘদিন ধরে সক্রিয় কোনো চক্র জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।
১৫ তরুণ-তরুণী পাবেন ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড
সংবাদ সম্মেলনে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ নিয়েও বিস্তারিত তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে দেশের ১৫ জন তরুণ-তরুণীকে এ পুরস্কার দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
প্রতিটি পুরস্কারের সঙ্গে থাকবে এক লাখ টাকা, সম্মাননা ও ক্রেস্ট। আগামী ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারপ্রধান বিজয়ীদের হাতে পুরস্কার ও অনুদানের চেক তুলে দেবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬