রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধ ও লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিকে বেআইনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ও স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের জবাব না দিলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যা তারা আইনগতভাবে মোকাবিলা করবেন। তার দাবি, তদন্ত প্রতিবেদনে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বা নির্দিষ্ট অবহেলার সুস্পষ্ট প্রমাণ নেই।
তিনি আরও জানান, ঘটনার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিনামূল্যে চিকিৎসা, চাকরি ও আজীবন ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ সময় এক নবজাতকের বাবা হাবিবুর রহমান বলেন, একজনের দোষে পুরো হাসপাতাল বন্ধ করা উচিত নয়, দোষীদের শাস্তি চান তারা।
উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরে হাসপাতালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬