প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
ছয় নবজাতক মৃত্যুর আদ্-দ্বীন হাসপাতালে লাইসেন্স ইস্যুতে বিতর্ক
চেকপোস্ট নিউজ, ||
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধ ও লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিকে বেআইনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ও স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের জবাব না দিলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যা তারা আইনগতভাবে মোকাবিলা করবেন। তার দাবি, তদন্ত প্রতিবেদনে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বা নির্দিষ্ট অবহেলার সুস্পষ্ট প্রমাণ নেই।তিনি আরও জানান, ঘটনার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিনামূল্যে চিকিৎসা, চাকরি ও আজীবন ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।এ সময় এক নবজাতকের বাবা হাবিবুর রহমান বলেন, একজনের দোষে পুরো হাসপাতাল বন্ধ করা উচিত নয়, দোষীদের শাস্তি চান তারা।
উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরে হাসপাতালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত