বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য কম খরচে অনলাইন ‘বেসিক আইইএলটিএস’ ও ‘রোড টু হায়ার স্টাডি কোর্স-২০২৬’ চালু করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ। কোর্সটিতে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজ ও সংগঠনটির মাসিক প্রকাশনা ‘ছাত্র সংবাদ’-এ এ তথ্য জানানো হয়।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও নিবন্ধনের জন্য নির্ধারিত লিংক:
আইইএলটিএস কোর্সে আবেদন করুন
আবেদনের শেষ তারিখ ২৭ অক্টোবর। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর থেকে কোর্সটি শুরু হবে।
ক্লাস হবে সপ্তাহে তিন দিন
দুই মাসের এ কোর্সে মোট ২৪টি ক্লাস থাকবে। প্রতি শনিবার, সোমবার ও বুধবার রাত ৯টায় জুম প্ল্যাটফর্মে সরাসরি ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতিটি ক্লাসের সময়কাল এক ঘণ্টা।
আইইএলটিএস প্রস্তুতির পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে চারটি বিশেষ সেশন রাখা হয়েছে। প্রতিটি সেশনের সময়কাল দুই ঘণ্টা। সেশনগুলোর ভিডিও রেকর্ডিংও শিক্ষার্থীরা পাবেন।
প্রশিক্ষক ও সনদ
কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে থাকবেন ইঞ্জিনিয়ার নাঈম হোসেন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ব্রিটিশ কাউন্সিলের সাবেক প্রশিক্ষক এবং তাঁর আইইএলটিএস ব্যান্ড স্কোর ৮.৫।
কোর্সটি সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬