খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন আঠারমাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে।
নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত আব্দুল বারিক গাজীর ছেলে আব্দুর রউফ গাজী (৪৩) এবং একই গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে ইউনুস সরদার (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রউফ গাজী চুকনগরে মাছের আড়তের ব্যবসা করতেন। মঙ্গলবার রাতে তাঁর আড়তে মাছ বিক্রি করতে আসা তালা এলাকার কয়েকজন মাছচাষির বকেয়া টাকা পরিশোধের জন্য তিনি কর্মচারী ইউনুসকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চুকনগরে যান। রাত ৮টার দিকে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা হন।
ফেরার পথে আঠারমাইল এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি ইমাদ পরিবহন তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুর রউফ গাজী ও ইউনুস সরদারের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
খর্নিয়া এলাকায় অবস্থিত চুকনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি পরভেজ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬