রোববার, ১৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

ইবিতে ৩৫৯ শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সনদ বিতরণ

ছবি : চেকপোস্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং আল-ঈমান দাওয়াহ ফাউন্ডেশনের সহযোগিতায় ৩৫৯ শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আক্তার হুসাইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ বি এম জাকির হুসাইন, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপক রাশেদুল ইসলাম রাফি এবং পরিচালক আবু তামিম। এ ছাড়া আল-ঈমান দাওয়াহ ফাউন্ডেশনের সেক্রেটারি আল-মামুন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আক্তার হুসাইন বলেন, “আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে এবং কাদের সঙ্গে মেলামেশা করছে, এসব বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।”

আল-ঈমান দাওয়াহ ফাউন্ডেশনের সেক্রেটারি আল-মামুন বলেন, “শিক্ষার্থীদের মেধার সুষ্ঠু বিকাশ, সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এবং দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণ সমাজ, অভিভাবক ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে। কারও একক প্রচেষ্টায় এ পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশিদ বলেন, “শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে। জিপিএ-৫ পাওয়ার জন্য অভিভাবকদের সন্তানদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনার বিকাশে উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীদের নিজস্ব মেধা, আগ্রহ ও প্রতিভার বিকাশ নিশ্চিত করা গেলে উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে আমরা আরও এগিয়ে যেতে পারব।”

অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশ, ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জন এবং নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০২৬ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি ও সনদ বিতরণ করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা শৈলকুপা সিটি ডিগ্রি কলেজ, শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজ, মধুপুর হোদিরন নেসা মাধ্যমিক বিদ্যালয়, ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং শৈলকুপা সরকারি কলেজের শিক্ষার্থী

#শিক্ষার্থী #শিক্ষাবৃত্তি #ইসলামীবিশ্ববিদ্যালয়

চেকপোস্ট

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইবিতে ৩৫৯ শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সনদ বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত