মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক এখন ‘মৃত্যুফাঁদ’, দুর্ভোগে হাজারো মানুষ

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রায় ১৩ কিলোমিটার সড়কের অন্তত ১০টি স্থানে ভয়াবহ ভাঙন ও বড় বড় গর্ত তৈরি হওয়ায় সড়কটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

রোববার (২ আগস্ট) সরেজমিনে দেখা যায়, গোবিন্দগঞ্জ থেকে ছাতক পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দ ও ভাঙনের সৃষ্টি হয়েছে। তকিপুর এলাকায় প্রায় ৩০০ ফুট অংশজুড়ে বড় গর্ত রয়েছে। এছাড়া ঝাওয়া পুলিশ বক্সের উত্তর ও দক্ষিণ পাশে প্রায় ২০০ ফুট এলাকায় এক থেকে দেড় ফুট গভীর গর্ত তৈরি হয়েছে।

সুফিনগর, তাজপুর, হাসনাবাদ, মাধবপুর, হাসান চত্বর, ২ নম্বর সেতু এলাকা ও রহমতবাগসহ বিভিন্ন স্থানেও একই চিত্র দেখা গেছে।

স্থানীয়রা জানান, সড়কের বিভিন্ন অংশ দেবে গিয়ে ঢেউখেলানো আকার ধারণ করেছে। ঝোপঝাড় বেড়ে যাওয়ায় অনেক জায়গায় রাস্তা সরু হয়ে গেছে। বিশেষ করে হাসনাবাদ থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত অংশে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

যাত্রী ও চালকদের অভিযোগ, আগে ১২ কিলোমিটার পথ যেতে যেখানে ২০ মিনিট সময় লাগত, এখন সেখানে প্রায় দ্বিগুণ সময় লাগছে। গর্তের কারণে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।

সুনামগঞ্জ জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি বর্তমানে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন চালক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

ছাতক সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. সাদাৎ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই সংস্কার কাজ শুরু হবে।

#সুনামগঞ্জ_সংবাদ #সড়ক_দুর্ভোগ #ছাতক_সড়ক

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক এখন ‘মৃত্যুফাঁদ’, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রায় ১৩ কিলোমিটার সড়কের অন্তত ১০টি স্থানে ভয়াবহ ভাঙন ও বড় বড় গর্ত তৈরি হওয়ায় সড়কটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

রোববার (২ আগস্ট) সরেজমিনে দেখা যায়, গোবিন্দগঞ্জ থেকে ছাতক পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দ ও ভাঙনের সৃষ্টি হয়েছে। তকিপুর এলাকায় প্রায় ৩০০ ফুট অংশজুড়ে বড় গর্ত রয়েছে। এছাড়া ঝাওয়া পুলিশ বক্সের উত্তর ও দক্ষিণ পাশে প্রায় ২০০ ফুট এলাকায় এক থেকে দেড় ফুট গভীর গর্ত তৈরি হয়েছে।

সুফিনগর, তাজপুর, হাসনাবাদ, মাধবপুর, হাসান চত্বর, ২ নম্বর সেতু এলাকা ও রহমতবাগসহ বিভিন্ন স্থানেও একই চিত্র দেখা গেছে।

স্থানীয়রা জানান, সড়কের বিভিন্ন অংশ দেবে গিয়ে ঢেউখেলানো আকার ধারণ করেছে। ঝোপঝাড় বেড়ে যাওয়ায় অনেক জায়গায় রাস্তা সরু হয়ে গেছে। বিশেষ করে হাসনাবাদ থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত অংশে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

যাত্রী ও চালকদের অভিযোগ, আগে ১২ কিলোমিটার পথ যেতে যেখানে ২০ মিনিট সময় লাগত, এখন সেখানে প্রায় দ্বিগুণ সময় লাগছে। গর্তের কারণে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।

সুনামগঞ্জ জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি বর্তমানে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন চালক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

ছাতক সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. সাদাৎ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই সংস্কার কাজ শুরু হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত