মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আহত বহু রোগী

সাতক্ষীরা ব্লিস হাসপাতাল এ ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট

ছবি : চেকপোস্ট

সাতক্ষীরার চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও হাসপাতালজুড়ে এখনো ঘন ধোঁয়া রয়েছে। নারী, শিশু ও বয়স্ক রোগীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে হাসপাতালের ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চলমান রয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

Image

#ফায়ার_সার্ভিস #ব্লিস_হাসপাতাল #সাতক্ষীরা_অগ্নিকাণ্ড

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

সাতক্ষীরা ব্লিস হাসপাতাল এ ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরার চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও হাসপাতালজুড়ে এখনো ঘন ধোঁয়া রয়েছে। নারী, শিশু ও বয়স্ক রোগীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে হাসপাতালের ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চলমান রয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত