মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সাংবাদিক হামলা: ৭২ ঘণ্টার আলটিমেটাম, সন্ত্রাসী গ্রেফতারের দাবি

ছবি : চেকপোস্ট

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হামলার শিকার দুই সংবাদকর্মী হলেন— দৈনিক গণকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ইব্রাহিম হোসেন সম্রাট এবং ক্যামেরাম্যান আবির।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

বক্তারা প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচার নিশ্চিত করা না হলে রাজশাহীর সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আব্দুল আওয়াল, সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নীরো, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

এছাড়া রিভার সিটি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের শতাধিক সাংবাদিক মানববন্ধনে অংশ নেন।

উল্লেখ্য, গত রবিবার (২ আগস্ট) রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় ইব্রাহিম হোসেন সম্রাট ও আবির হামলার শিকার হন। সন্ত্রাসীদের হামলায় তারা গুরুতর আহত হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চিহ্নিত কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

#রাজশাহী #সাংবাদিক_হামলা #দ্রুত_বিচারের_দাবি

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

সাংবাদিক হামলা: ৭২ ঘণ্টার আলটিমেটাম, সন্ত্রাসী গ্রেফতারের দাবি

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হামলার শিকার দুই সংবাদকর্মী হলেন— দৈনিক গণকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ইব্রাহিম হোসেন সম্রাট এবং ক্যামেরাম্যান আবির।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

বক্তারা প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচার নিশ্চিত করা না হলে রাজশাহীর সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আব্দুল আওয়াল, সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নীরো, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

এছাড়া রিভার সিটি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের শতাধিক সাংবাদিক মানববন্ধনে অংশ নেন।

উল্লেখ্য, গত রবিবার (২ আগস্ট) রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় ইব্রাহিম হোসেন সম্রাট ও আবির হামলার শিকার হন। সন্ত্রাসীদের হামলায় তারা গুরুতর আহত হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চিহ্নিত কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত