মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

একাধিক প্রকল্পে বরাদ্দ

ছাতকে প্রায় অর্ধশত কোটি টাকার উন্নয়ন বরাদ্দ ঘোষণা করলেন এমপি কলিম উদ্দিন

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে অঞ্চলভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জের সায়মা সাদি মহল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন প্রায় অর্ধশত কোটি টাকার উন্নয়ন বরাদ্দ ঘোষণা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গোবিন্দগঞ্জকে অঞ্চলভিত্তিক উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংসদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। প্রবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতায় এলাকাটি ইতোমধ্যে অনেক এগিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও ধর্মীয় স্থাপনার উন্নয়নের মাধ্যমে গোবিন্দগঞ্জকে আরও আধুনিক ও সমৃদ্ধ এলাকায় রূপান্তর করা হবে।

সভায় বিভিন্ন সড়ক উন্নয়নে উল্লেখযোগ্য বরাদ্দ ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে- কালারুকা–তাজপুর সড়ক ৮ কোটি টাকা, গোবিন্দগঞ্জ–বসন্তপুর সড়ক ৫ কোটি টাকা, নোয়াপাড়া–বাংলাবাজার সড়ক ৪ কোটি টাকা, হাইওয়ে রোড–মোল্লাআতা সড়ক ৩ কোটি ১২ লাখ টাকা, গোবিন্দগঞ্জ–বিনন্দপুর সড়ক ৪ কোটি টাকা, জালালপুর–লামারসুলগঞ্জ সড়ক ৬ কোটি টাকা, বুড়াইগাঁও–আলমপুর সড়ক ৪ কোটি ৫০ লাখ টাকা।

 শিক্ষা খাতে একাধিক বরাদ্দ ঘোষণা করা হয়, যার মধ্যে রয়েছে- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ১.৫০ কোটি টাকা, বিভিন্ন মাদ্রাসা ভবন নির্মাণ ১.৫০ কোটি টাকা করে, একাধিক উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার সম্প্রসারণ ২.৫০ কোটি টাকা করে, প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ মোট ৩ কোটি টাকার প্রকল্প, বিভিন্ন বিদ্যালয়ের বাউন্ডারি, গেট ও সংস্কার ১৫ লাখ টাকা করে।

মসজিদ ও মন্দিরসহ স্থানীয় অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ ঘোষণা করা হয়।

সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#সুনামগঞ্জ #ছাতক #উন্নয়ন_বরাদ্দ

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ছাতকে প্রায় অর্ধশত কোটি টাকার উন্নয়ন বরাদ্দ ঘোষণা করলেন এমপি কলিম উদ্দিন

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে অঞ্চলভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জের সায়মা সাদি মহল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন প্রায় অর্ধশত কোটি টাকার উন্নয়ন বরাদ্দ ঘোষণা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গোবিন্দগঞ্জকে অঞ্চলভিত্তিক উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংসদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। প্রবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতায় এলাকাটি ইতোমধ্যে অনেক এগিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও ধর্মীয় স্থাপনার উন্নয়নের মাধ্যমে গোবিন্দগঞ্জকে আরও আধুনিক ও সমৃদ্ধ এলাকায় রূপান্তর করা হবে।

সভায় বিভিন্ন সড়ক উন্নয়নে উল্লেখযোগ্য বরাদ্দ ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে- কালারুকা–তাজপুর সড়ক ৮ কোটি টাকা, গোবিন্দগঞ্জ–বসন্তপুর সড়ক ৫ কোটি টাকা, নোয়াপাড়া–বাংলাবাজার সড়ক ৪ কোটি টাকা, হাইওয়ে রোড–মোল্লাআতা সড়ক ৩ কোটি ১২ লাখ টাকা, গোবিন্দগঞ্জ–বিনন্দপুর সড়ক ৪ কোটি টাকা, জালালপুর–লামারসুলগঞ্জ সড়ক ৬ কোটি টাকা, বুড়াইগাঁও–আলমপুর সড়ক ৪ কোটি ৫০ লাখ টাকা।

 শিক্ষা খাতে একাধিক বরাদ্দ ঘোষণা করা হয়, যার মধ্যে রয়েছে- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ১.৫০ কোটি টাকা, বিভিন্ন মাদ্রাসা ভবন নির্মাণ ১.৫০ কোটি টাকা করে, একাধিক উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার সম্প্রসারণ ২.৫০ কোটি টাকা করে, প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ মোট ৩ কোটি টাকার প্রকল্প, বিভিন্ন বিদ্যালয়ের বাউন্ডারি, গেট ও সংস্কার ১৫ লাখ টাকা করে।

মসজিদ ও মন্দিরসহ স্থানীয় অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ ঘোষণা করা হয়।

সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত