বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

টহলদলের অভিযানে সাফল্য

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির সীমান্তে ৪ ভারতীয় মহিষসহ ট্রলি আটক

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৪টি ছোট মহিষ ও একটি ট্রলি গাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, মনোহরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ১৭১/১এস থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাদনচক এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪টি ছোট মহিষ এবং একটি ট্রলি গাড়ি আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা মহিষ ও ট্রলি গাড়ির সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৭ লাখ ৫০ হাজার টাকা।

সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে ৫৩ বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

#চাঁপাইনবাবগঞ্জ #সীমান্তনিরাপত্তা #বিজিবি অভিযান

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির সীমান্তে ৪ ভারতীয় মহিষসহ ট্রলি আটক

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৪টি ছোট মহিষ ও একটি ট্রলি গাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, মনোহরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ১৭১/১এস থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাদনচক এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪টি ছোট মহিষ এবং একটি ট্রলি গাড়ি আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা মহিষ ও ট্রলি গাড়ির সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৭ লাখ ৫০ হাজার টাকা।

সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে ৫৩ বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত