শনিবার, ২৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

রহনপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিরোধ করল ১৬ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর (রামদাসপুর) সীমান্ত দিয়ে ৬ জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ১৬ বিজিবি।বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।বিজিবি সূত্র জানায়, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ওই ৬ জন পুরুষকে জোরপূর্বক সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করে।খবর পেয়ে রামদাসপুর বিওপির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেয়। বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।পরে বিজিবি সদস্যরা ওই ৬ জনকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের (জিরো লাইন) অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ সম্পূর্ণভাবে ঠেকানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।বর্তমানে তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল, নজরদারি এবং সতর্কতা আরও জোরদার করা হয়েছে।

রহনপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিরোধ করল ১৬ বিজিবি