বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির সীমান্তে ৪ ভারতীয় মহিষসহ ট্রলি আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৪টি ছোট মহিষ ও একটি ট্রলি গাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।বিজিবি জানায়, মনোহরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ১৭১/১এস থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাদনচক এলাকায় অভিযান চালানো হয়।এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪টি ছোট মহিষ এবং একটি ট্রলি গাড়ি আটক করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা মহিষ ও ট্রলি গাড়ির সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৭ লাখ ৫০ হাজার টাকা। সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে ৫৩ বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির সীমান্তে ৪ ভারতীয় মহিষসহ ট্রলি আটক