বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)-এর বিশেষ অভিযানে ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা নেশাজাতীয় সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ৬০০ টাকা। পরে জব্দকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে একজন আসামিকে গ্রেপ্তারসহ ৬৯৯ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৯০ বোতল মদ জব্দ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবির জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

#মাদকবিরোধীঅভিযান #চাঁপাইনবাবগঞ্জ #চাঁপাইনবাবগঞ্জ #বিজিবি অভিযান

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)-এর বিশেষ অভিযানে ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা নেশাজাতীয় সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ৬০০ টাকা। পরে জব্দকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে একজন আসামিকে গ্রেপ্তারসহ ৬৯৯ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৯০ বোতল মদ জব্দ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবির জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত