বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিবেশ রক্ষায় জেলার সর্বত্র বৃক্ষরোপণের উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি মুসা জঙ্গী

ছবি : চেকপোস্ট

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর এই কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার জানান, চলতি বছরে জেলায় এক লাখ চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিটি ইউনিয়নে ২০০টি, পৌরসভায় ১,৫০০টি এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি করে চারা রোপণ করা হবে। পাশাপাশি বিভিন্ন সড়ক ও সরকারি খালি জায়গায় ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করা হয়।

#চাঁপাইনবাবগঞ্জ #বৃক্ষরোপণ_কর্মসূচি #সবুজ_বাংলাদেশ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি মুসা জঙ্গী

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর এই কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার জানান, চলতি বছরে জেলায় এক লাখ চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিটি ইউনিয়নে ২০০টি, পৌরসভায় ১,৫০০টি এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি করে চারা রোপণ করা হবে। পাশাপাশি বিভিন্ন সড়ক ও সরকারি খালি জায়গায় ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত