বাংলাদেশ সচিবালয় ঢাকার আগারগাঁওয়ে স্থানান্তরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তবে স্থানান্তরের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়ন উপলক্ষে আয়োজিত লটারি অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, মন্ত্রিসভায় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত হলে বর্তমান সরকারের মেয়াদেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সচিবালয়ের সব কার্যক্রম আগারগাঁওয়ে স্থানান্তরিত হলে প্রধানমন্ত্রীও নতুন ভবনে অফিস করতে চান বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বদলি ও পদায়নের ক্ষেত্রে কেউ যেন অসৎ উদ্দেশ্যে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতেই লটারি পদ্ধতি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ১৫০ জন কর্মকর্তার বদলি ও পদায়ন সম্পন্ন করা হয়।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬