সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিগগিরই শুরু স্থাপনের কাজ

উলিপুরের প্রতিটি মন্দিরে বসছে টিউবওয়েল, উদ্যোগ এমপি মাহবুব সালেহীর

মন্দিরগুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা, কেনা হলো টিউবওয়েল। ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের উলিপুর উপজেলার প্রতিটি মন্দিরে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী।

এ উদ্যোগের অংশ হিসেবে সোমবার (১২ অক্টোবর ২০২৬) প্রয়োজনীয় সংখ্যক টিউবওয়েল ও পাইপ কেনা হয়েছে। খুব শিগগিরই উপজেলার মন্দিরগুলোতে এসব টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হবে বলে জানা গেছে।

এ উদ্যোগের মাধ্যমে মন্দিরে আগত ভক্ত, পুরোহিত ও দর্শনার্থীদের নিরাপদ পানির সুবিধা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনস্বাস্থ্য সুরক্ষা এবং দৈনন্দিন পানির চাহিদা পূরণেও এটি সহায়ক ভূমিকা রাখবে।

স্থানীয় মন্দির কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, টিউবওয়েল স্থাপনের মাধ্যমে পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মন্দিরের দৈনন্দিন কার্যক্রমে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত হবে।

#উলিপুর #মাহবুব_সালেহী #বিশুদ্ধ_পানি

চেকপোস্ট

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উলিপুরের প্রতিটি মন্দিরে বসছে টিউবওয়েল, উদ্যোগ এমপি মাহবুব সালেহীর

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুর উপজেলার প্রতিটি মন্দিরে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী।

এ উদ্যোগের অংশ হিসেবে সোমবার (১২ অক্টোবর ২০২৬) প্রয়োজনীয় সংখ্যক টিউবওয়েল ও পাইপ কেনা হয়েছে। খুব শিগগিরই উপজেলার মন্দিরগুলোতে এসব টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হবে বলে জানা গেছে।

এ উদ্যোগের মাধ্যমে মন্দিরে আগত ভক্ত, পুরোহিত ও দর্শনার্থীদের নিরাপদ পানির সুবিধা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনস্বাস্থ্য সুরক্ষা এবং দৈনন্দিন পানির চাহিদা পূরণেও এটি সহায়ক ভূমিকা রাখবে।

স্থানীয় মন্দির কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, টিউবওয়েল স্থাপনের মাধ্যমে পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মন্দিরের দৈনন্দিন কার্যক্রমে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত